বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

ফল ঘোষণার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি বিজেপির

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ও তার মিত্ররা প্রায় ৩৬৫ আসনে জয়লাভ করবে বলে তথ্য দিয়েছে বুথফেরত বেশ কয়েকটি জরিপ। আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সেই বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। বিভিন্ন বুথফেরত জরিপের আভাস, বিজেপি গত লোকসভা নির্বাচনের (২০১৯ সাল) চেয়েও এবার ভালো ফল করতে যাচ্ছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার জয়ী হতে যাচ্ছে। বিজেপি ও তার মিত্ররা লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি আসন পেতে পারে। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

নতুন সরকারের প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানস্থল সাজাতে অন্দরের গাছপালাসহ (ইনডোর প্ল্যান্ট) বিভিন্ন উপকরণ সরবরাহের জন্য গত ২৮ মে রাষ্ট্রপতির সচিবালয় একটি দরপত্র আহ্বান করে। দরপত্র আজ সোমবার খোলা হবে।

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি গত সপ্তাহেই রাষ্ট্রপতি ভবনে শুরু হয় বলে জানায় একাধিক সূত্র। সূত্রের তথ্যমতে, কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কাজ করে যাচ্ছে। সূত্র আরও জানায়, লোকসভা সচিবালয়ও প্রস্তুতিমূলক কাজ করছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের রাজধানীতে আসাসহ তাঁদের থাকার ব্যবস্থার জন্য কাজ চলছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহ পর (৩০ মে) মোদি সরকার শপথ নিয়েছিল। নতুন সরকারের শপথ গ্রহণের দিনই নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম বা কর্তব্য পথে রাজনৈতিক অনুষ্ঠান (নির্বাচনে বিজয় উপলক্ষে) করতে পারে বিজেপি। এই অনুষ্ঠানে বিদেশি সরকারগুলোর প্রতিনিধিসহ ৮ থেকে ১০ হাজার ব্যক্তি উপস্থিত থাকতে পারেন।

একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার ভাষ্য, শপথ অনুষ্ঠানের পর উদ্যাপন/সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তবে তা ৯ জুন হতে পারে। বিজেপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে একটি বড় সমাবেশ আয়োজনের আলোচনা হয়েছে।

দলটির এ নেতা আরও বলেন, রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিকল্প হিসেবে কয়েকটি স্থান বাছাই করা হয়েছে। এগুলোর মধ্যে আছে রামলীলা ময়দান, লাল কেল্লা, ভারত মণ্ডপম, যশোভূমি কনভেনশন সেন্টার। প্রচণ্ড তাপপ্রবাহ বিবেচনায় অনুষ্ঠানটি ভারত মণ্ডপম বা যশোভূমি কনভেনশন সেন্টারের মতো অন্দর সুবিধার (ইনডোর-ব্যবস্থা) স্থানে অনুষ্ঠিত হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit