রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের হিন্দ রাজাব হত্যাকাণ্ড: ইসরাইলের দায়মুক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি কারাগারে বন্দি ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’র মুক্তি চান ২০ মার্ভেল তারকা

তিরানব্বইয়ে পঞ্চম বিয়ে সারলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক পঞ্চমবারের মতো বিয়ে সারলেন। শনিবার ক্যালিফোর্নিয়ায় নিজের আঙুর বাগানে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

খবর বিবিসির। ৯৩ বছর বয়সী মারডকের নতুন স্ত্রী ৬৭ বছর বয়সী এলেনা জুকোভা। তিনি অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী।

২০২৩ সালের এপ্রিলে পুলিশের সাবেক যাজক লেসলে স্মিথের সঙ্গে বাগদান ছিন্ন হয়ে যাওয়ার পরপরই জুকোভার সঙ্গে মারডকের প্রেমের গুঞ্জন শোনা যায়।  

ছয় সন্তানের জনক অস্ট্রেলীয় বংশোদ্ভূত মারডক নিউজ করপোরেশনের চেয়ারম্যান এমিরিটাস হিসেবে রয়েছেন। ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সান ও টাইমসের মতো গণমাধ্যম এ করপোরেশনের অধীনে।  

গত বছর মারডক ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। তার ছেলে লাচলানকে এই দুই প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব দিয়েছেন।  

মারডক ও তার নতুন স্ত্রী জুকোভার দেখা হয়েছিল চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং আয়োজিত এক পার্টিতে। এ উদ্যোক্তা মারডকের সাবেক স্ত্রী।  

রুপার্ট মারডকের সাবেক স্ত্রীদের মধ্যে আরও রয়েছেন অস্ট্রেলীয় ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল।  

রাশিয়ান বিলিয়নিয়ার আলেকজান্ডার জুকভের সঙ্গে বিয়ে হয়েছিল এলেনা জুকোভার। তাদের কন্যা দাশা একজন সমাজকর্মী ও ব্যবসায়ী নারী। তার বিয়ে হয়েছিল রুশ অলিগার্ক রোমান আব্রামোভিচের সঙ্গে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit