বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ফায়ার ফাইটারদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : নবনিযুক্ত ফায়ার ফাইটার ও ড্রাইভারদের শৃঙ্খলার মান ধরে রেখে দেশের সেবা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে প্রশিক্ষণ শেষ করা ৬৩তম ব্যাচের ফায়ার ফাইটার, ১ম ব্যাচের নারী ফায়ার ফাইটার ও ৫৩তম ব্যাচের ড্রাইভারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

১ম ব্যাচের নারী ফায়ার ফাইটারদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন নেভানোর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ার ফাইটার’ করেছি। প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে আপনাদের ১৫ জনকে নারী ফায়ার ফাইটার হিসাবে নিয়োগ দেওয়া হয়। আশা করি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে আপনারাও সাফল্যের স্বাক্ষর রাখবেন। 

প্রশিক্ষণে শ্রেষ্ঠ হওয়া তিনজনকে চৌকস পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনসহ পরিচালক, মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ, নবীন ফায়ার ফাইটারদের অভিভাবকরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit