মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ

আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষায় দুর্গাপুরে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আমার সংস্কৃতি আমার অহংকার এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ডিএসকে‘র আদিবাসী উন্নয়ন প্রকল্পের আয়োজনে অত্র অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে প্রকল্প ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায়, ডিএসকে‘র নির্বাহী পরিচালক ডাঃ দিবালোক সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও এম রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ডিএসকের যুগ্ম-পরিচালক সুমন হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, এডভোকেট মানেশ সাহা, ট্রাইবাল চেয়ারম্যান সায়মন তজু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সবুজ মিয়া, সাইদুর রহমান ভুইয়া, আদিবাসী নেতা রুপিন্দ্র হাজং, প্রিজিনা রাংসা নারীনেত্রী প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায় আমাদের সমাজেরই একটি অংশ। তাদের যে ভাষা ও সংস্কৃতি আছে তা রক্ষার জন্য শিক্ষিত সমাজকে সোচ্চার হতে হবে। পাকিস্তান আমলে বাঙ্গালীদের উপর চাপিয়ে দেওয়া উর্দু ভাষার কবল থেকে, বাংলা ভাষা রক্ষার জন্য যেমন ভাষা আন্দোলন গড়ে ওঠেছিলো, ঠিক তেমনি আমাদের সমাজেরই অংশ আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সকলকে এক হয়ে কাজ করতে হবে। যে সকল আদিবাসী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন বা সরকারের উচ্চ পর্যায়ে চাকরি করছেন এ সকল কাজে তাদেরকেও কাজে লাগিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও ভাষা শিক্ষার অনুশীলন করার আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/ ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit