সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে বেড়াতে এসে লাশ হলো গাজীপুরের শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গাজীপুর থেকে পরিবারের সঙ্গে নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে গোসলে নেমে তলিয়ে নিহত হয়েছে সুমন মিয়া (২১) নামের এক মাদরাসা শিক্ষার্থী। রোববার (০২ জুন) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকার সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে এ ঘটনা ঘটেছে। সুমন মিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানার গরগরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, পরিবারের সঙ্গে পর্যটন এলাকা দুর্গাপুরের সাদামাটির পাহাড়ে বেড়াতে এসেছিল সুমন। ওইদিন দুপুরের দিকে সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে অন্যান্যদের সাথে গোসল করতে নেমেছিল সুমন। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে পানির নিচে তলিয়ে যায় সে। এ দৃশ্য দেখে অন্যান্যরা চিৎকার শুরু করে। প্রায় আধঘন্টা খোঁজখোঁজির পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের কাকা শহিদুল ইসলাম বলেন, সকলের সঙ্গেই সুমন পানিতে গোসল করতে নেমেছিল সুমন। পরে শুধু দুইটা হাত আঙ্গিয়ে ডুবে যায় আমার ভাতিজা। এমন মৃত্যু কোন দিনই কামনা করিনি।দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান, হাসপাতালে লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

 

 

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/ ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit