বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নগরীর বাগবাড়ীতে সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৩৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  : সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিন পালন করেছে বাগবাড়ী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।শনিবার (১লা জুন) বিকেলে নগরীর বাগবাড়ী বর্ণমালা পয়েন্টে সিটি মেয়রের জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী
যুবলীগের সহ-সম্পাদক সাদিকুর রহমান সোহাগ, মহানগর যুবলীগ নেতা তারেক আহমদ, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সজিব আহমদ, মহানগর যুবলীগ নেতা মো. সামি, ছাত্রলীগ নেতা তালেব সরদার, শাহরিয়ার আহমদ, ইমন আহমদ, রাজন আহমদ, শাকিল আহমদ,বুরহান, ওয়াহিদসহ শতাধিক যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ।কেক কাটা অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সাদিকুর রহমান সোহাগ বলেন, কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য।তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি ঠিক সেরকম একজন মানুষ সিলেট সিটি করপোরেশনের মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা তাহার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit