বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

সোপান সিলেটের নৃত্য বিভাগ চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৫৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  : দীর্ঘ বিরতির পর সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিরাবাজার সিলেট’র নৃত্য বিভাগ পুণরায় শুর হয়েছে। করোনা ও স্থানের অভাবে সোপানের নৃত্য বিভাগ বন্ধ ছিল। সংস্কৃতির অবিচ্ছেদ অঙ্গ নৃত্য। নৃত্য ছাড়া সাংস্কৃতিক পরিমন্ডল পরিপূর্ণ হয় না। এসব দিক বিবেচনায় এবং অভিভাবকদের উৎসাহে সোপান আবারও নৃত্য বিভাগ শুরু করেছে। গতকাল বিকেল ৩টায় নৃত্য বিভাগের প্রথম ক্লাস ও উদ্বোধনী অনুষ্ঠান সোপান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোপানের সিনিয়র সহ-সভাপতি শ্রীপদ ভট্টাচার্য ক্লাশের শুভ-উদ্বোধন ঘোষনা করেন।

সোপানের নির্বাহী সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্যামল চন্দ্র দে, তপন চৌধুরী, আহমেদুর রশীদ রিপন, হিল্লোল পুরকায়স্থ টিপু প্রমুখ। অভিবাবক ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতি শুক্রবার বিকেল ৩টায় ক্লাস শুরু হবে। ভর্তি ইচ্ছুক আগ্রহী ছাত্র-ছাত্রীদের অফিস চলাকালীন সময়ে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit