বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

কাকে ‘টোকাই’ বললেন পরী মনি?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : আবারও কয়েক দিন হলো আলোচনায় চলচ্চিত্র তারকা পরী মনি ও শরীফুল রাজ। প্রেম, বিয়েবিচ্ছেদের পরেও যেন তাদের নিয়ে সবার আগ্রহের কমতি নেই। যদিও দুজনের বিচ্ছেদ হয়ে গেছে আরো বছরখানেক আগেই। এর পর থেকে ছেলে (রাজ্য) পরী মনির কাছেই রয়েছে।এদিকে বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখাদেখি এবং যোগাযোগ বন্ধ ছিল।

পরী মনির দাবি, রাজ তার কাছে ‘ডেড’। তবে জানা গেছে, সম্প্রতি পরী মনির বাসায় গিয়েছিলেন শরিফুল রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও। তবে এসব নিয়ে রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমন খবরের পরেই জানা গেছে, শুধু বাসায়ই গিয়েছেন এমন নয়, পরী মনি রান্না করেও খাইয়েছেন রাজকে। বিষয়টি নিয়ে পরী মনি মিডিয়ায় কোনো মন্তব্য না করলেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে।

আজ পরী ফেসবুকে একটি পোস্টে লিখেছেন : ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’ অভিনেতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না (স্বপ্নে)?’  সেখানে পরী ফিরতি কমেন্টে লিখেছেন : ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে- কত বড় নিমকহারাম!’

পরী মনির এমন স্ট্যাটাস নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে। স্ট্যাটাসে পরী কারো নাম উল্লেখ না করলেও ভক্তরা ধারণা করছেন, এই স্ট্যাটাসে তিনি শরিফুল রাজের প্রতি ইঙ্গিত করেছেন। সে ক্ষেত্রে প্রশ্ন হলো- তাহলে কি রাজ পরী মনির বাসায় যাননি? পরীর এমন স্ট্যাটাসে ভক্তরাও দ্বিধায় পড়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit