মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিজয়নগরে আচরণবিধি লংঘন করায় চারজনকে জরিমানা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১২৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আচরণবিধি লংঘন করে প্রচারণা চালানোয় চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর দুইটার আগে মাইকিং করার দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় । তারা চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) ও চেয়ারম্যান প্রার্থী আল জাবের (আনারস প্রতীক) এর সমর্থক।

শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচন আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বিভিন্নস্থানে গিয়ে বিধি লংঘনের অভিযোগ দেখতে পেয়ে এসব জরিমানা আদায় করেন। এ সময় প্রার্থী ও তাঁর সমর্থকদেরকে নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit