বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি আরব আমিরাতের মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা বিয়ে করেছেন সিমরিন লুবাবা

রিয়ালের আরেকটি শিরোপা জয় দেখতে এতদূর আসিনি: ডর্টমুন্ড কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগায় মৌসুমটা ভালো না কাটলেও চ্যাম্পিয়নস লিগে দাপট দেখিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। যার জের ধরে শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে রয়েছে তারা।কিন্তু সেখানে তাদের বাধা টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।  

চ্যাম্পিয়নস লিগে কেবল একবারই শিরোপা জিতেছে ডর্টমুন্ড। সেখানে রিয়াল আজ ওয়েম্বলিতে নামছে ১৫তম শিরোপার খোঁজে। ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচও তাদের ফেভারিট হিসেবে মানছেন। তবে রিয়ালকে আরেকটি শিরোপা উপহার দিতে আসেননি বলে জানিয়েছেন তিনি।

তেরজিচ বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে তারা (রিয়াল) সবচেয়ে সফল দল এবং এই মৌসুমে কেবল দুই ম্যাচে হেরেছে। তাদের বিপক্ষে ১০ বার খেললে হারার সম্ভাবনাই বেশি। কিন্তু আমাদের এই এক ম্যাচের দিকেই মনোযোগ দিতে হবে। কালকের (আজ) এই ম্যাচের প্রস্তুতির জন্য ৬০ ম্যাচ খেলেছি আমরা। ‘

‘ফাইনালে মাদ্রিদ ফেভারিট এবং এতে আমাদের কিছু আসে যায় না। আমাদের সাহসী হতে হবে, রিয়াল মাদ্রিদের আরেকটি চ্যাম্পিয়নস লিগ জয় দেখতে এতদূর আসিনি আমরা। ‘

ফাইনালকে ঘিরে স্নায়ুচাপের চেয়ে আত্মবিশ্বাসই বেশি কাজ করছে ডর্টমুন্ড কোচের মনে, ‘আমি খেলোয়াড়দের মধ্যে রোমাঞ্চ দেখছি। যদি কেউ আমাকে বলত যে আমি ফাইনালের ডাগআউটে থাকতে যাচ্ছি, তখন খুবই নার্ভাস হতাম। কিন্তু আজ আমার মধ্যে আত্মবিশ্বাস আছে। এই ম্যাচের জন্য খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি আমরা এবং আমরা আত্মবিশ্বাসী, কারণ আমি জানি কীভাবে পরিশ্রম করেছি আমরা। ‘

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit