মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাকিস্তান দল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান জাতীয় দল ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে লন্ডন থেকে ডালাস, এরপর টেক্সাস পৌঁছেছে।

এরআগে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজ ২-০ হেরে গতকাল ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাকিস্তান দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ৬ জুন। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবরের দল।

ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ ‌‘এ’-তে রয়েছে পাকিস্তান।

২০০৭ সালের বিশ্বকাপে রানারআপ, ২০০৯ সালে চ্যাম্পিয়ন। সেই দুইবারের পর আরও চারবার বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েছে দলটা। সবমিলিয়ে ৮ আসরের মাঝে ৬ বারেই ছিল ম্যান ইন গ্রিনরা। তারপরেও এবার তারা নেই আলোচনায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান রানারআপ দলটা আছে বিচিত্র এক জটিলতায়। 

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৪,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit