মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

যে কারণে ভেঙে গেল মালাইকা-অর্জুনের সম্পর্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা আরোরা। বয়সের পার্থক্যের কারণেই অর্জুন কাপুর-মালাইকা আরোরার সম্পর্ক ভিন্নভাবে দেখেন দর্শকরা। তবুও দুজনের একসাথে কেটে গেছে ৬ বছর। তবে সে সম্পর্কে পরিবর্তন এসেছে। 

বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্ট্যাটাস কিছুই বাঁধ সাধেনি এ জুটির প্রেমে। গড়গড়িয়ে এগিয়েছে তাদের সম্পর্কের চাকা। হঠাৎই তাদের ছন্দপতন। এখন মালাইকার বয়স ৫০, অর্জুনের ৩৮। বয়সের ফারাক নিয়ে লাগাতার ট্রোলের মুখোমুখি হন তারা। তবে সেই ট্রোলিংকে তারা কখনোই পাত্তা দেননি। তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, কেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলছেন না অর্জুন ও মালাইকা।

গত বছরের মাঝামাঝি সময়েও বলিপাড়ায় অর্জুন-মালাইকা বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। শোনা গেছে, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে নিজের বউমা করতে মোটেই রাজি নন বনি কাপুর। গত বছর আগস্ট মাসে যখন দুজনের ব্রেকআপ জল্পনা তুঙ্গে, একসঙ্গে লাঞ্চ ডেটে গিয়ে সব জল্পনায় জল ঢেলেছিল তারা।

ওদিকে কফি উইথ করণের মঞ্চে মালাইকাকে বিয়ের ব্যাপারে খোলাখুলি কথা বলতে রাজি হননি অর্জুন। তাকে বলতে শোনা গেছে, আমি এই অনুষ্ঠানে আসতে ভীষণ পছন্দ করি, কারণ এখানে এসে মন খুলে সৎভাবে কথা বলা যায়। তবে আমার বিয়ের বিষয়টা জীবনের এমন একটা অংশ, সেটা নিয়ে হুট করে কিছু বলা যায় না। তাছাড়া সম্পর্কটা তো দুজন মানুষের।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit