বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আমি জাতীয় দলে খেলবই, আইপিএল মাতানো পরাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল শেষ হয়েছে গত ২৬ মে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দল এখন আমেরিকায় । দলে সুযোগ হয়নি ভারতীয় ব্যাটার রায়ান পরাগের। দলে সুযোগ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। ভারতীয় দলে এবার জায়গা না পেলেও একদিন তিনি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তরুণ এই ক্রিকেটার । 

আইপিএলে এর আগের কয়েকটি মৌসুমে সুযোগ পেলেও নিজের সেরাটা তিনি দিতে পারেননি। কিন্তু এবার আইপিএলে নজর কেড়েছেন তিনি। তাই ভারতীয় দলে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন আসামের এই ক্রিকেট তারকা। 

তিনি বলেন, এর আগে যখন রান করতে পারছিলাম না, তখনো এক সাক্ষাৎকারে বলেছিলাম— আমি ভারতের হয়ে খেলব। আমার নিজের ওপর বিশ্বাস রয়েছে। আমি অহঙ্কার করছি না। কিন্তু যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, সেদিন থেকে একটিই লক্ষ্য আছে, সেই লক্ষ্য একদিন পূরণ হবেই।

এবার আইপিএলে পরাগ ১৬ ম্যাচে রান করেছেন ৫৭৩। যার স্ট্রাইক রেট ১৪৯.২১। চারটি অর্ধশতক আছে তার। কমলা টুপির তালিকায় তিন নম্বরে ছিলেন তিনি। পরাগের এই ধারাবাহিকতার পর সুনীল গাভাস্কারের মতো বিশেষজ্ঞ বলেছেন—পরাগকে ভারতীয় দলে দেখতে পাচ্ছেন তিনি। সেই বিশ্বাসও রয়েছে পরাগের, তিনি একদিন ভারতীয় দলে খেলবেন।

সদ্য আইপিএল খেলা রাজস্থান রয়্যালসের মিডল অর্ডারে নজর কেড়েছেন তিনি। এবারের আইপিএলে যে কয়েকজন ক্রিকেটার নজর কেড়েছেন, তাদের মধ্যে অন্যতম রায়ান পরাগ। ধারাবাহিকভাবে ভালো খেলেছেন এই তরুণ। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit