মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন চোখ অপারেশনের জন্য টাকা দিলো জাহানারাকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৫৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জামলতা গ্রামের জাহানারা বেগম (৪০) কে চোখের অপারেশনের জন্য নগদ ৬ হাজার টাকা দিলো চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। তিনি জামলতা গ্রামের দিনমুজুর বাবুল সরদারের স্ত্রী।  বৃহস্পতিবার (৩০মে) বিকালে সংগঠনের সদস্যগণ তার বাড়ীতে উপস্থিত হয়ে এই নগদ অর্থ প্রদান করেন।


জানা যায়, উপজেলার জামলতা গ্রামের বাবুল সরদারের স্ত্রী জাহানারা বেগম দীর্ঘদিন যাবত চোখের রোগে ভুগছেন। বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পরে চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয়। সমস্যার মধ্যে মারাতœক হলো রেটিনার সমস্যা। যা চোখের ভিতরের পর্দা ফেটে গিয়ে শিরা ও পানি শুকিয়ে গেছে। তিনি ঠিকমত চোখে দেখতে পারছেন না। এ অবস্থায় চোখের ডাক্তার না দেখাতে পারলে দুটি চোখ অন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে তার পরিবার এই ব্যয় যোগাতে হিমশীম খাচ্ছেন। এ খবর পেয়ে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা তার চোখ চিকিৎসার জন্য এ নগদ অর্থের ব্যবস্থা করেন।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে।

সংগঠটির প্রতিষ্ঠাতা সভাপতি বকতিয়ার হোসেন বলেন, আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করবেন। অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনের সদস্যরা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit