বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে এবারে ১ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ৮০৪ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। শনিবার (১জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন হলরুমে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এসব তথ্য তুলে ধরেন। এ সময় জেলায় কর্মরত ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৭ হাজার ৩শত ১৭জন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১২ হাজার ৩শত ৬২জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২শত ২৮ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২০টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২ হাজার ২৫২জন।

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়। মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে প্রেস ব্রিফিং উপস্থাপন করেন লালমনিরহাট সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মান্নান। 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit