বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ঐশ্বরিয়া-ক্যাটরিনা নয়, যার কারণে নিয়ম ভাঙেন সালমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনার কাইফের সঙ্গে বাস্তবে সম্পর্ক ছিল সালমান খানের। কিন্তু পর্দায় প্রেমিকাদের সঙ্গেও চুম্বনদৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি এই অভিনেতাকে। তবে এ নিয়ম তিনি ভেঙেছিলেন ১৯৯৬ সালে ‘জিৎ’ নামে একটি ছবিতে অভিনয় করতে গিয়ে। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। সেই ছবিতে কারিশমার সঙ্গে একটি চুম্বনদৃশ্যে ছিলেন সালমান। 

ভাইজানখ্যাত সালমান খান পর্দায় চুম্বন করবেন না। একসময়ে নিজের জন্যই এমন নিয়ম তৈরি করেছিলেন তিনি। নানা রকমের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। যদিও ব্যক্তিগত জীবনেও এসেছে একাধিক নারী। কিন্তু পর্দায় চুম্বনদৃশ্যে অভিনয় করতে মোটেই রাজি ছিলেন না তিনি। পরে এ নিয়ম নিজেই ভেঙেছিলেন ভাইজান।

এর আগে ২০১৭ সালে ‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফকে ক্যামেরার সামনে চুম্বন করতে বলা হয়। সেই দৃ্শ্যেও অভিনয় করতে রাজি হননি সালমান। পরিচালক আলি আব্বাস জ়াফর নাকি সালমানকে রাজি করার বহু চেষ্টা করেছিলেন। কিন্তু নিজের কথা থেকে সরে আসার পাত্র নন ভাইজান। তাই ক্যাটরিনাকেও পর্দায় চুম্বন করেননি তিনি। পরিচালক শেষ পর্যন্ত দৃশ্যটিই বাদ দেন।

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit