বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি “দক্ষতা উন্নয়ন ১৭ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ বাহিনীর দক্ষতা উন্নয়ন কোর্স  প্রফেশনালিজম বাড়ানো, সেবা মান উন্নত করা, এবং সামাজিক বিশ্বাস ও নিরাপত্তা বজায় রাখার লক্ষে খাগড়াছড়িতে  সপ্তাহব্যাপী  পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক ১৭ তম ব্যাচের  দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০মে) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে  সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ১৭তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।

খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী ১৭তম ব্যাচের এক সপ্তাহ মেয়াদী “দক্ষতা উন্নয়ন কোর্স” এ অংশগ্রহন করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) প্রশিক্ষনে উত্তীর্ণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য  বলেন,প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়।

দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে।এক সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণ পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশ সদস্যদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে। দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান পেশাগত দায়িত্ব পালনে মানব সেবায় প্রতিফলন ঘটাতে হবে। 
উপস্থিত প্রশিক্ষণার্থীরা উক্ত কোর্স সম্পর্কে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান, শারীরিক সক্ষমতা, দক্ষতা, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ইত্যাদি বাস্তব জীবনে কর্মক্ষেত্রে জনগণনের সেবার মাধ্যমে ফুটিয়ে তুলতে আমাদের সহায়ক হবে। এই কোর্সটি অত্যন্ত সময় উপযোগী। 
এসময়  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার  সৈয়দ মুমিদ রায়হানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) সপ্তাহব্যাপি প্রশিক্ষণে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit