বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময়।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা  ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মাসিক নিরাপত্তা ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে ) সকাল  ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে  মাসিক নিরাপত্তা ও  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়া, ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন এিপুরা,মাটিরাঙ্গা উপজেলা  রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান,  মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ,,পৌর কাউন্সিলর মো.আলাউদ্দিন লিটন সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে সভার শুরুর দিকে আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াকে স্বাগত জানান জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি। সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন,পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে আরো বলেন, মাটিরাঙ্গা জনপদের  উন্নয়ন সাধনকল্পে স্ব স্ব অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানান।

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit