বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বন্ধ হয়ে যাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম বিশেষ ট্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : গেলো বছরের পহেলা ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রেল যাতায়াত শুরু হয়। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি পর্যটক এক্সপ্রেস নামের আরেকটি ট্রেন এ রুটে চালু করে রেল কর্তৃপক্ষ। তারপর থেকে দাবি ওঠে, চট্টগ্রাম-কক্সবাজার রেল চালু করার।

এর প্রেক্ষিতে গত ঈদুল ফিতরের সময় রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ১৫ দিনের জন্য এক জোড়া বিশেষ ট্রেন চালু করে। পরে যাত্রীদের দাবির প্রেক্ষিতে সেটি আগামী ১০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ নতুন করে সময় না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আর ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকট দেখিয়ে ৩০ মে থেকে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত আসে। তবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল অব্যাহত রাখার দাবি জানিয়েছে যাত্রীদের।

আব্দু রশিদ নামে এক যাত্রী বলেন, আমরা চাই না চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হোক। কারণ দীর্ঘ দিনের দাবি ছিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রতিদিনই ট্রেন চলবে। বিশেষ ট্রেন চলাচল করায় আমরা বেশ উপকৃত হয়েছি। আরেক যাত্রী রুমানা রহমান বলেন, ট্রেনের মাধ্যমে সহজ এবং নিরাপদ ভ্রমণ করতে চায়। কিন্তু হুট করে বিশেষ ট্রেনটি বন্ধ করে দিবে এটা মেনে নিতে পারছি না।
রেলওয়ের পূর্বাঞ্চলের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) কার্যালয় থেকে কক্সবাজার স্পেশাল-৩ ও ৪ ট্রেনটি আগামী ১০ জুন পর্যন্ত চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু যান্ত্রিক বিভাগ থেকে ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকটের কথা জানানো হয়েছে। এ জন্য কক্সবাজার বিশেষ ট্রেন বুধবার পর্যন্ত চলবে। ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত ট্রেন চলাচল বাতিল করা হলো।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম বলেন, পূর্বাঞ্চল থেকে চট্টগ্রাম-কক্সবাজার বিশেষ ট্রেন আগামী ৩০ মে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এটা বন্ধ রাখা হচ্ছে। মূলত ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকটের কারণ হিসেবে এ সিদ্ধান্ত।

কক্সবাজার আইনকনিক স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল ৭টায় ছেড়ে কক্সবাজার পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে। আবার কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে সন্ধ্যা ৭টায়। চট্টগ্রামে পৌঁছায় রাত ১০টায়। যাত্রাপথে ট্রেনটি ষোলশহর, জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামে এবং যাত্রী পরিবহণ করে। মোট ১১টি বগিতে আসন রয়েছে ৬০০ এর মতো। প্রতিদিনই যাত্রীতে ঠাসা থাকে ট্রেন। যাত্রীদের চাহিদা রয়েছে ব্যাপক।
এদিকে চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ইঞ্জিন বা লোকোমাস্টারের সংকট তো জনগণ বুঝবে না। বর্তমান সরকারের প্রতি জনগণের বড় ধরনের প্রত্যাশা ছিল কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন চলাচল। এখন বিশেষ ট্রেন চালুর পর হুট বন্ধ হয়ে গেলে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। তাই এ রুটে প্রতিদিনই ট্রেন চালু রাখার দাবি জানাচ্ছি।

গত বছরের ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত ১০১ কিলোমিটার নতুন রেললাইন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত বছরের ১ ডিসেম্বর ঢাকা-কক্সাবাজার আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। চলতি বছরের ১০ জানুয়ারি পর্যটক এক্সপ্রেস নামের আরেকটি ট্রেন এ রুটে চালু করে রেল।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit