বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার (২৯ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রচার করার জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই নির্দেশ অনুযায়ী আগামী ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জামিনের মেয়াদ আরও সাত দিনের জন্য বাড়ানোর আবেদন করে কেজিওয়াল।

কেজরিওয়াল তার আবেদনে জানান, হঠাৎ ওজন কমে যাওয়া এবং ক্রিয়েটিনিনের স্তর বেড়ে যাওয়ার কারণে তাকে সিটি স্ক্যানসহ অনেকগুলো শারীরিক পরীক্ষা করাতে হবে। এছাড়া তার যেসব উপসর্গ রয়েছে তা থেকে হৃদযন্ত্র, কিডনির সমস্যা এমন কি ক্যানসারের আশঙ্কাও রয়েছে। তাই তিনি ২ জুনের পরিবর্তে ৯ জুন আত্মসমর্পণ করতে চান। তবে কেজরিওয়ালকে সেই অনুমতি দিতে রাজি হয়নি শীর্ষ আদালত।

এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাইলে নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারেন কেজরিওয়াল। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল। লোকসভা ভোট শুরু হওয়ার আগেই গ্রেফতার করা হয়েছিল তাকে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit