বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ওবায়দুল কাদেরের ছোট ভাইসহ ৩ জনের ভোট বর্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : জোরপূর্বক এজেন্ট বের করে দেওয়া, এজেন্ট ফরম ছিঁড়ে ফেলা, কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদাতসহ তিনজন। তিনি চলমান ভোট স্থগিত এবং পুনরায় নির্বাচনের তফসিল দাবি করেছেন। বুধবার সকাল ১০টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির দরজায় সাংবাদিকদেরকে কারণগুলো উল্লেখ করে ভোট বর্জনের বিষয় নিশ্চিত করেন তিনি।

প্রার্থীরা হলেন- ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগম পারুল।

প্রার্থীদের অভিযোগ, সকাল ৮টার আগেই মেয়র কাদের মির্জা ও তার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে এজেন্টদের কাগজ ছিঁড়ে ফেলে কেন্দ্র থেকে বের করে দেয়।  তিনি নিজে মেয়র হয়ে সকাল সাড়ে ৮টার মধ্যে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করেন। প্রশাসনকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।  ভোটের পূর্ব রাতে মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি, ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ভোটররা যেন কেন্দ্রে না আসে সে জন্য আতঙ্ক সৃষ্টি করে।

ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুনরায় তফসিল ও নির্বাচন দাবি করে বলেন, প্রার্থী হয়ে আমি নিজেও ভোট দিতে পারিনি। মেয়র কাদের মির্জা ও তার ছেলে তাশিক মির্জা আমাকে ভোট দিতে দেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit