শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবানের নাম সরাচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে রাশিয়া। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়া নভোস্তির মাধ্যমে দেশটির এমন সিদ্ধান্তের কথা জানা গেছে। সোমবার (২৮ মে) দ্য ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে উদ্ধৃত দিয়ে রিয়া নভোস্তি জানিয়েছে, সম্প্রতি কাজাখস্তান নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মস্কোও সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এই পদক্ষেপটি রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করছেন অনেকেই। তবে তালেবান সরকার ও ‘আফগানিস্তানের ইসলামিক এমিরেট’-এর সরকারি স্বীকৃতির জন্য হয়ত এটি যথেষ্ট হবে না। এদিকে, রাশিয়া তার ফ্ল্যাগশিপ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে তালেবান প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। তবে সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit