বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ভেঙে পড়েছে গাজায় অবস্থিত যুক্তরাষ্ট্রের অস্থায়ী সমুদ্রবন্দর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রপথে মানবিক সহায়তা প্রবাহের সুবিধার্থে গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্থায়ী সমুদ্রবন্দর ভেঙে পড়েছে। প্রায় ৩২০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সমুদ্রবন্দরটি শক্তিশালী সমুদ্র স্রোতের কারণে গত সপ্তাহান্তে আংশিকভাবে ভেঙে পড়ে। প্রতিবেদন- বিবিসি।

মার্কিন এবং ইসরায়েলি মিডিয়া ইতিমধ্যে গত সপ্তাহান্তে রিপোর্ট করেছে, ভাসমান কাঠামোটি ইস্পাতের তৈরি। সাগরের ঢেউয়ের কারণে ইস্পাতের বেশ কয়েকটি জোড়া আলগা হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। সমুদ্রের ঢেউ ইস্পাতের বার্জগুলোকে উত্তরে ইসরায়েলি শহর আশোদের দিকে ঠেলে নিয়ে গেছে। ইউএস ফোর্সেস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

‘আবহাওয়ার ওপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সাগর শান্ত এবং আবহাওয়া অনুকূল থাকে, তাহলে এক সপ্তাহের মধ্যেই বন্দরের নির্মাণকাজ শেষ হবে; কিন্তু আবহাওয়া যদি প্রতিকূল থাকে, সেক্ষেত্রে কাজ শেষ হতে আরও সময় লাগবে,’ বিবিসিকে বলেন সাবরিনা সিং।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই অস্থায়ী বন্দর ব্যবহার করে গাজায় ত্রাণ পাঠাচ্ছে জাতিসংঘও। বিশ্বের বৃহত্তম এই আন্তঃরাষ্ট্রীয় সংস্থার খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) কর্মকর্তারা জানিয়েছেন, চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বন্দরটির মাধ্যমে ৯০০ টন খাদ্য সহায়তা পাঠিয়েছে ডব্লিউএফপি। বন্দরটি অপারেশনের উপযোগী হলে আবারও ত্রাণ পাঠানো শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit