বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বগুড়ার শেরপুর পৌরসভার কাউন্সিলর শুভ ইমরান শাজাহানপুরে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩৪ Time View

শেরপুরে (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাচনে প্রার্থীর নির্বাচনী বুথ থেকে শেরপুর পৌরসভার কাউন্সিলর শুভ ইমরান কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মে) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ইমরান বগুড়ার শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি শাজাহানপুর উপজেলা নির্বাচনে (আনারস) মার্কার প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের অনুসারী হয়ে কেন্দ্রে কাজ করছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশানার (ভূমি) জান্নাতুল নাইম। তিনি বলেন, শুভ ইমারন বহিরাগত হওয়ায় তাকে আটক করা হয়েছে। বাহিরের কেউ কেন্দ্রের আশপাশে থাকার সুযোগ নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়; বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলার ৭২টি কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit