বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ডোমারে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মন্তাজ ও বক্কর গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৫৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে রোগীর ছদ্মবেশ ধারণ করে ২৩টি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মন্তাজ আলী ও আবু বক্করকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

শনিবার (২৫মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী। ব্রিফিং এ জানানো হয়, গত শুক্রবার বিকালে ডোমার থানার একটি মামলায় সুত্রধরে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে এএসআই পলাশসহ সঙ্গীয় ফোর্স হাসপাতালে ভর্তি হওয়ার নাম করে রোগীর ছদ্মবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে সুকৌশলে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মন্তাজ আলীকে গ্রেফতার করে। মন্তাজ আলী (৫২) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

চলতি বছরের গত ১৭ জানুয়ারী দিবাগত রাতে ডোমার সোনারায় এলাকায় একটি বিদেশী গরুসহ ৪টি গরু চুরি হয়। চুরির মামলার সূত্র ধরে মন্তাজ আলীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে আবু বক্কর (২৮) নামে আরেক আসামীকে গ্রেফতার করে পুলিশ। আবু বক্কর রংপুর হারাগাছ উপজেলার চরচাতুরা গ্রামের আব্দুল বারীর ছেলে। এ সময় আবু বক্করের কাছে চোরাই গরু বিক্রয়ের বিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, মন্তাজ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার নামে দেশের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ডোমার সোনারায় এলাকায় গরু চুরির ঘটনায় সে জড়িত। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit