রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

কাঁচা দুধ খেলে কী হয় শরীরে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০৬ Time View

স্বাস্থ্য ডেস্ক : আদৌ কি কাঁচা দুধ খাওয়া শরীরের জন্য উপকারী? নাকি এই দুধ পান করলে শরীরে সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে? এ বিষয়ে জানালেন ভারতের পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায়। এক কাপ দুধ থেকে ১৪৯ ক্যালোরি, ৮ গ্রাম প্রোটিন এবং ৮ গ্রাম ফ্যাট পাওয়া যায়। সেই সঙ্গে দুধ হল ভিটামিন এ, ডি, ই, কে, জিঙ্ক, ক্যালশিয়াম সহ একাধিক ভিটামিন ও খনিজের ভাণ্ডার।

 
কারণ গরু বা মহিষের দুধ কাঁচা অবস্থায় খেলে নানা রকমের ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। যে কারণে বমি, ডায়ারিয়া থেকে শুরু করে একাধিক জটিল সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা থাকে। তবে এখানেই শেষ নয়, বরং নিয়মিত কাঁচা দুধ খেলে দীর্ঘমেয়াদে আর্থ্রাইটিস, গ্যাসট্রাইটিসের মতো জটিল রোগের খপ্পরেও পড়তে পারেন। তাই সাবধান হন এখন থেকেই।
​ 
কাঁচা দুধ খেলে ল্যাকটোজ ইনটলারেন্সের ফাঁদে পড়ার আশঙ্কা কমে। তাই অনেক স্বঘোষিত বিশেষজ্ঞ এই রোগে ভুক্তভোগীদের কাঁচা দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, ল্যাকটোজ ইনটলারেন্স থেকে বাঁচতে গিয়ে যদি কাঁচা দুধ খান, তাহলে একাধিক ব্যাকটেরিয়ার খপ্পরে পড়ার আশঙ্কা বাড়বে। এমনকী দীর্ঘমেয়াদে আরও বিপদের মুখে পড়বেন। তাই আপনারা কাঁচা দুধ না খেয়ে বরং আমন্ড মিল্ক খান। এতেই কিন্তু বিপদ এড়িয়ে উপকার পাবেন হাতেনাতে।
সুস্থ-সবল থাকতে দুধ ফুটিয়ে খাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এই কাজটা করলেই দুধে থাকা একাধিক ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে না। তাই তো ফোটানো দুধ খাওয়ার পর বিপদের ফাঁদে পড়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। এদিকে ফোটানোর ফলে দুধের পুষ্টিগুণও খুব একটা কমে না। তাই যখনই দুধ খান না কেন, ফুটিয়েই খান। তাহলেই উপকার মিলবে।
 

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit