সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সাত দিন পেরোলেও গ্রেফতার হয়নি ভাঙ্গারী আলাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৪৮ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে চুরি মামলার ৭ দিন পার হলেও ভাঙ্গারী ব্যবসায়ী আলাল উদ্দিন (৫০) কে এখনো গ্রেফতার হয়নি। গত ১৮ মে এমদাদুল হক বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় চুরির মামলা করেন। মামলার অন্য দুই আসামী সোহাগ ও শাকিব গ্রেফতার হলেও চোরকারবারীর মূলহোতা আলাল এখনো গ্রেফতার হয়নি। অভিযোগ রয়েছে, আলাল প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাঁকে গ্রেফতার করছে না পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, এমদাদুল হক রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে। সে দুর্গাপুর পৌরসভার বুরঙ্গা গ্রামের নুরু মিয়ার বাড়িতে গৃহ নির্মাণের কাজ করছিলো। গত ১৬ মে কাজ শেষ করে কাজে ব্যবহৃত সকল জিনিসপত্র নুরু মিয়ার বাসায় রেখে চলে যায়।

পরদিন কাজের জন্য নুরু মিয়ার বাড়িতে গেলে এমদাদুল দেখতে পায়, কাজে ব্যবহৃত সকল জিনিসপত্র চুরি হয়ে গেছে। পরবর্তীতে ১৭ মে চুরি যাওয়া মালামাল নিয়েছে এমন সন্দেহে একজনকে আটক করলে, ভাঙ্গারী ব্যবসায়ি আলাল মিয়ার দোকানে বিক্রি করেছে বলে জানায় চোর চক্রের সদস্য সোহাগ ও তার সহযোগী সাকিব। পরে তাঁদের দেয়া তথ্যমতে আলাল ভাঙ্গারীর দোকান থেকে ওই মালামাল সহ অন্যান্য চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মাদক সেবনের টাকার জন্য এসব মালামাল চুরি করে মাদকসেবী কিশোররা। ওই কিশোরদরে কাছ থেকে সুযোগ বুঝে এসব মালামাল কম দামে কিনে নেয় আলাল ভাঙ্গারী। আলাল মিয়া প্রথমে এলাকায় টোঁটা কাপড়ের ব্যবসা ও পরে ভাঙ্গারীর ব্যবসা করে অল্পদিনেই কোটিপতি বনে যায়। চোরাই মালামাল কেনা-বেচা করার জন্য তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বেশ কয়েকবার দেন-দরবার হলেও তার অভ্যাসের কোন পরিবর্তন হয়নি। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, চুরির বিষয়ে মামলা হয়েছে। আলাল কে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে কোন ছার দেয়া হবে না।

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit