রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
পরিবার বাঁচাতে “অন্তরঙ্গ’ দৃশ্যে অভিনয় কোরীয় অভিনেত্রীর হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের দাবি থেকে সরছে না ইরান জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

মালামাল সরিয়ে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকা থেকে ঝুঁকিপূর্ণ দোকানপাট ও বাসাবাড়ির মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

মালামাল সরিয়ে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ

রোববার (২৬ মে) সকালে দেখা যায়, বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতা বাড়ছে। তাই পটুয়াখালীর উপকূলীয় এলাকার সমুদ্ররক্ষা বেড়িবাঁধের আওতাধীনের ভিতর থাকা পরিবারগুলো ও কুয়াকাটা সমুদ্র সৈকতের সৈকত লাগোয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।

মালামাল সরিয়ে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ

কলাপাড়া উপজেলার খেপুপাড়া রাডার স্টেশন কেন্দ্রের ইনচার্জ আব্দুল জব্বার বলেন, এখন পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতে ১০/১৫ নটিক্যাল মাইল বেড়ে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, রিমালের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীসহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit