সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফুলবাড়ীতে আম ও আনারস বাগানের ২০০ টি আম গাছ উপড়ে ফেলা সহ আনারসের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৯৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার তেঁতুলিয়া গ্রামের ডাক্তার রেজাউল আলমের আম ও আনারস বাগানের ২০০টি গাছ উপড়ে ফেলা সহ আনারস বাগানের ব্যাপক ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা। এই ঘটনার প্রতিবাদে ডাক্তার রেজাউল আলমের ছোট ভাই মোঃ খাদিমুল ইসলাম ফুলবাড়ী থানায় বাদী হয়ে একটি সাধারণ ডাইরি দায়ের করেন।

খাদেমুল ইসলাম বলেন, আমার ভাই ডাক্তার রেজাউল আলম তেতুলিয়া মৌজার জে, এল ৫৪, খতিয়ান নং ২৮৯, ১২৬১ নং দাগের ৩৩ শতক ক্রয় কৃত জমিতে গত কয়েক বছর ধরে আম ও আনারসের বাগান চাষ করে আসছে। আমার ভাই বাইরে থাকায় তার জমি আমি দেখাশোনা করি। গত দেড় বছর পূর্বে প্রায় ২০০ টি আমের গাছ সেখানে লাগানো হয়। প্রতিটি গাছেই থোকায় থোকায় আম ধরেছিল। কিন্তু গত বৃহস্পতিবার সকাল সাতটায় যখন জমিতে যাই তখন গিয়ে দেখি সব আমের গাছ উপড়ানো ও আনারসের গাছ লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। এতে আমার ভাইয়ের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আর এই অমানবিক কাজটি আমার প্রতিবেশী মোঃ খেরাজ উদ্দিনের ছেলে মোঃ রাকিব খান করেছে বলে সন্দেহ পোষণ করছি। কারন আমার ভাইয়ের জমির পাশেই তার গোডাউন ঘর। সে প্রায় আমার ভাইয়ের জমির বেড়ার উপর মাটি দিয়ে আইল সরিয়ে দিত। এর প্রতিবাদ করতে গেলে হুমকি দিত ঐ ব্যক্তি। যখন তখন ভয়-ভীতি প্রদর্শন করতো। তাছাড়া ঘটনার আগের দিন রাতে সে তার বন্ধু-বান্ধব নিয়ে সারারাত পিকনিক করে তার গোডাউন ঘরে।

এই ঘটনায় সন্দেহে সে পিকনিকের রাতেই এই জঘন্য কাজটি করেছে। খাদিমুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়। এই ঘটনায় বাদি ডা. রেজাউল ইসলাম এর ভাই মোঃ খাদেমুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় গত ২৩/০৫/২০২৪ ইং তারিখে একটি সাধারণ ডাইরী করেন। এই ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন, ২০০ টি আম গাছ উপড়ানো ও আনারসের ক্ষয়ক্ষতির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit