সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ’’অঞ্জলী লহো মোর – সঙ্গীতে’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমি দুর্গাপুর এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। শনিবার বিকেলে গান, আবৃত্তি ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এ জন্মজয়ন্ত পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সন্ধালনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক বীরেশ^র চক্রবর্ত্তীর সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুলের নানা সৃষ্টি নিয়ে আলোচনা করেন, নাট্যকর্মী জুয়েল রানা, প্রধান শিক্ষক মিঠু আকঞ্জি, বাসন্তি রানী সাহা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মানেশ সাহা প্রমুখ।অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী।

বক্তারা বলেন, যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন জাতীয় কবি নজরুল ইসলাম এর প্রয়োজনীয়তা থাকবে। যতদিন সংস্কৃতি থাকবে কবি নজরুল আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য নিয়ে চর্চা করার আহবান জানানো হয়। আলোচনা শেষে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit