রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ভগবান এক উদ্দেশ্য নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন: মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভগবান এক উদ্দেশ্য নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাবো। আবারও এমন মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে পরমাত্মা (ভগবান) আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। একবার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এ কারণে আমি নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে উৎসর্গ করেছি।

এর আগেও মোদি এ ধরনের মন্তব্য করেছিলেন যে ‘পরমাত্মা’ তাকে পাঠিয়েছেন। বিশেষ কোনো কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছে। সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি।

প্রধানমন্ত্রীর দাবি করে বলেন, ভগবান আমাকে বিভিন্ন কাজ করার জন্য ‘নির্দেশ’ দেন। তবে কখনো আসল উদ্দেশ্যের কথা বলেন না। ভগবান কখনো তার আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না। আমি কী করি, তা দেখেন আগে। এর পরে কী করতে হবে, তা জানতে আমিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারি না।

বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে পড়েও তিনি কাউকে শত্রু বলে মনে করেন না বলেও মন্তব্য করেছেন মোদি। ভারতকে এগিয়ে নিয়ে যেতে বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে কাজ করাই তার লক্ষ্য বলে মোদি মন্তব্য করেছেন।

মোদি বলেন, আমি কখনোই বিরোধীদের চ্যালেঞ্জ করি না। আমি তাদের সঙ্গে নিয়ে চলতে চাই। আমি কাউকে উপেক্ষা করি না। তারা ৬০-৭০ বছর ধরে সরকার চালিয়েছে। তারা যে ভালো কাজগুলো করেছে, আমি তা থেকে শিখতে চাই।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit