রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

কুষ্টিয়ায় চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহালের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৪১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহাল এবং বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পুনর্বহালের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-খুলনা-ঢাকা গামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার ভেড়ামারা রেল ষ্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভেড়ামারা নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধনে ভেড়ামারা, দৌলতপুর ও মিরপুর উপজেলার সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের কয়েক হাজার জনতা অংশ নেয়।

ভেড়ামারা নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আছাদুজ্জামান এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. এস এম মুসতানজিদ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা, যুবজোটের কেন্দ্রীয় সভাপতি শরিফুল কবির স্বপন, ভেড়ামারা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আসলাম হোসেন ও সদস্য অসিৎ সিংহ রায় সহ জেলা ও উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা ঢাকা-খুলনা-ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করে তা চালু রাখার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তারা।

ভেড়ামারা রেল ষ্টেশনের দুই পাশে দাড়িয়ে মানববন্ধন চলাকালে খুলনা ও রাজশাহী গামী দু’টি আন্ত:নগর ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। এতে জনদূর্ভোগের সৃষ্টি হয়। উল্লেখ্য, যশোর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় রেলসেবা চালু হওয়ার প্রেক্ষিতে আগামী ১লা জুন খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া জেলার মিরপুর ও ভেড়ামারা হয়ে ঢাকায় যাওয়ার একমাত্র রুটে ট্রেনটির চলাচল বন্ধের ঘোষনায় ফুঁসে উঠে ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার লাখো মানুষ। এরই প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit