রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

এফএ কাপের ফাইনালে ইউরোপা লিগ নিশ্চিতের লড়াই ইউনাইটেডের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার এখন নীল। শুধু এখন নয়, গেল কয়েক বছর ধরে শহরটাতে টানা উৎসব করে যাচ্ছে পেপ গার্দিওলার দল। সিটির সেই নীল রঙ যেন ইউনাইটেডের বেদনার প্রতিচ্ছবি। সুসময় পেছনে ফেলে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় হার এড়ানোটাই মূল লক্ষ্যে পরিণত হয়েছে রেড ডেভিলসের। আরও একবার আন্ডারডগ হয়ে ম্যানচেস্টার ডার্বি খেলার অপেক্ষায় ইউনাইটেড।

তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। সাধারণ কোনো ম্যাচ নয়, মঞ্চটা এফ এ কাপের ফাইনাল। যে টুর্নামেন্টের সবশেষ আসরে এই সিটির কাছেই টাইটেল খুইয়েছিল এরিক টেন হ্যাগের দল। অবশ্য এবার এফ এ কাপের ট্রফি ঘরে তোলাটা বেশ গুরুত্বপূর্ণ ইউনাইটেডের জন্য। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে লিগ শেষ করা দলটার সামনে ইউরোপিয়ান কম্পিটিশনে টিকে থাকতে একমাত্র উপায় এই ঘরোয়া টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ জেতা।

তবে ইউনাইটেডের জন্য সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শুধু প্রতিপক্ষ সিটি বলে নয়, এফ এ কাপে খেলা নিজেদের শেষ ৫ ফাইনালের চারটাতেই হারের অভিজ্ঞতা সঙ্গী হয়েছে রেড ডেভিলসের। অবশ্য অঘটনের জন্ম দিলেও টেন হ্যাগ যে দায়িত্ব হারাচ্ছেন, তা একপ্রকার নিশ্চিত। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এরিক টেন হ্যাগ বলেন, ‘আমার কিছুই বলার নেই। আমি কেবল আমার কাজের ওপর মনোযোগ দিচ্ছি, যেটা করতেই হবে এবং তার মধ্যে প্রথম কাজ শনিবারের ম্যাচটা জেতা।’

ইউনাইটেডের ঠিক বিপরীত অবস্থাটা সিটির। টানা ৩৫ ম্যাচ অপরাজিত। হাতছানি দিচ্ছে ইতিহাসও। প্রথম দল হিসেবে ইংল্যান্ডের টপ টায়ারে টানা দুই মৌসুমে লিগ আর এফএ কাপ জয়ের সুযোগ। রেকর্ডের কথা মাথায় আছে গার্দিওলারও। সিটি কোচ বলেন, ‘এখনো কোনো দল টানা দুইবার প্রিমিয়ার লিগ আর এফএ কাপ জিততে পারেনি। কারণ এটা করা কঠিন। আমাদের সামনে সুযোগ রয়েছে এবং আমরা লন্ডনে ভালো পারফর্ম করতেই নামব।

প্রতিদ্বন্দ্বী হিসেবে সবাইকে সম্মান করতে হবে। তবে আমাদের মনোযোগটা আসলে নিজেদের ওপর আর নিজেদের পারফরম্যান্সে থাকবে।’আন্ডারডগ হয়ে নামলেওএফ এ কাপের অতীতটা সমৃদ্ধ ইউনাইটেডের। বিশ্বের সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের রেকর্ড ১৩তম শিরোপার খোঁজে নামবে টেন হ্যাগের দল। অন্যদিকে সিটি জিতলে হবে অষ্টম। আর তা হলে, ৪৫ বছর পর এক মৌসুমে ২০ হারের লজ্জ্বার রেকর্ড সঙ্গী হবে ইউনাইটেড শিবিরের। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit