বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার সময় স্টেজ ভেঙে নিহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় একটি স্টেজ ভেঙে পড়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ জন। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেইনেজের নির্বাচনী প্রচারণায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ তথ্য নিশ্চিত করেছেন। মনটেরেইয়ের কাছে সান পেদ্রো গারজা গারসিয়া শহরের কাছে নির্বাচনী প্রচারণার সময় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয়-বামপন্থি প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেইনেজ। সে সময়ই স্টেজ ভেঙে পড়ে।

হঠাৎ করেই ঝোড়ো বাতাসের কারণে স্টিজ ভেঙে পড়ে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন মেইনেজ। ভেঙে পড়ার সময় অনেকেই স্টেজের ওপর অবস্থান করছিলেন। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ওই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন মেইনেজ। এরপরেই দৌঁড়ে তাকে সেখান থেকে সরে যেতে দেখা যায়।

এদিকে, ওই এলাকায় ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের কারণে লোকজনকে বাড়িতেই অবস্থার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া। সামাজিক মাধ্যমে পোস্টে করা এক বার্তায় তিনি বলেন, ঝোড়ো হাওয়ার কারণে যদি সম্ভব হয় তবে আপনারা বাড়ির বাইরে বের হবেন না।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit