সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো.মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী খেলায় ফায়ার সার্ভিসকে ৩ উইকেটে পরাজিত করে মাকড়াইল একাদশ। এ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ২০টি দল খেলায় অংশগ্রহণ করবে। পরবর্তিতে উপস্থিত জনসাধারণের মাঝে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ড ঘটলে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় মহড়ার মাধ্যমে সে কৌশল প্রদর্শন করেন। এ সময় দুর্গাপুর ফায়ার স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক ওয়ালী হাসান, আবিদ হাসান বাপ্পী, শান্ত তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভালো থাকলে মন আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যোমে সবকিছুই ভালো লাগে। খেলা শিক্ষার্থীদের মনজগতে আনন্দ উদ্দীপনার খোরাক হিসেবে কাজ করবে সেইসাথে মাদক থেকে মুক্ত থাকবে যুব সমাজ। এমন একটি আয়োজন করার জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit