বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

অবশেষে ট্রাম্পকেই সমর্থন দিলেন নিকি হ্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০২ Time View
আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দিয়েছেন দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকি হ্যালি। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে কাজ করবেন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক এ গভর্নর। বুধবার তিনি এমন ঘোষণা দেন। খবর রয়টার্সের।গতকাল ওয়াশিংটনে হাডস্টন ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে সরাসরি হাতিকে সমর্থনের কথা না বললেও আকারে ইঙ্গিতে ট্রাম্পকে সমর্থনের কথা জানান নিকি। এ সময় তিনি জানান, ট্রাম্প রাজনীতির জন্য উপযুক্ত ব্যক্তি নন, আবার প্রেসিডেন্ট বাইডেনও একজন বিপর্যয়কর ব্যক্তি। তাই আগামী নির্বাচনে ট্রাম্পকেই সমর্থন করবেন তিনি। এজন্য তিনি তার সমর্থকদের ট্রাম্পকে ভোট প্রদানের জন্য আহ্বান জানাবেন। 

নিকি হ্যালির এমন আকস্মিক সিদ্ধান্তে ট্রাম্পের রানিংমেট হওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অনেকে মনে করছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতেই ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি। যদিও ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন তিনি নিকি হ্যালিকে ভাইস প্রেসিডেন্টের জন্য বিবেচনা করছেন না।
 
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, ‘নিকি হ্যালি ভিপি স্লটের জন্য বিবেচনাধীন নয়, তবে আমি তার মঙ্গল কামনা করি।’

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit