বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

টাইগার শ্রাফের সাবেক প্রেমিকা দিশাকে নিয়ে মুখ খুললেন বোন কৃষ্ণা শ্রফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পরও সাবেক প্রেমিক টাইগার শ্রফের বোনের সঙ্গে বন্ধুত্ব অটল বলিউড অভিনেত্রী দিশা পাটানির। ২০২২ সালের আগস্টে বিচ্ছেদ হয় এই জুটির। কিন্তু তারপরও কৃষ্ণা শ্রফের সঙ্গে দিশার বন্ধুত্বের সমীকরণ বরাবরই নজর কেড়েছে নেটিজেনদের। 

বরাবরই দিশার প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণা। তার মতে, দিশা স্বাধীনচেতা, কর্তব্যপরায়ণ ও বয়সের তুলনায় পরিণত। তার মতে, ‘বর্তমানে যখন একজন নারী অন্য নারীকে হেয়প্রতিপন্ন করতে ব্যস্ত, তখন আমি আর দিশা পরস্পরকে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করি।

তিনি বলেন, আমি নিশ্চিত, জীবনে যে পরিস্থিতিই আসুক, দিশা ও কৃষ্ণা পরস্পরের পাশে থাকবেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃষ্ণা জানালেন, দিশা পরিশ্রমী ও সমমনস্ক। দিশার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন; কিন্তু তা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন তিনি। এ বিষয়ে দিশাকে কুর্ণিশ জানালেন কৃষ্ণা শ্রফ। 

অন্যদিকে ভাইবোন অপেক্ষা বন্ধুত্বের সম্পর্কেই টাইগার ও কৃষ্ণা বেশি বন্দি। সে ক্ষেত্রে বোনের ওপর তার ও সাবেক প্রেমিকার অধিকারবোধ নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন কৃষ্ণা? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী ও সহপরিচালক জানালেন, টাইগার ও দিশা দুজনের সঙ্গেই আলাদা বোঝাপোড়া রয়েছে তার। দুজনের সঙ্গে সম্পর্কের সমীকরণও ভিন্ন।

সূত্র: আনন্দবাজার

 

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit