রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

খাগড়াছড়ি সদর আ,লীগ,পানছড়িও দীঘিনালা ইউপিডিএফ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৫৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বিচনে খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে  তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও অপর দুই উপজেলা পরিষদে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সমর্থিত প্রার্থীরা নিবাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে তিন উপজেলা খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিন উপজেলায় ভোটকেন্দ্র ১০২টির মধ্যে ৮১ কেন্দ্র ঝুকিপূর্ণ ছিল। যার কারণে গতকাল ৪১টি কেন্দ্রে আর আজ সকালে ৬১টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।মোট তিন উপজেলায় ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৩ জন।
খাগাড়ছড়ির সদর উপজেলা পরিষদ নির্বাচনে  খাগড়াছড়ি জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক  চেয়ারম্যান  পদে (আনারস) প্রতীক নিয়ে ১৬ হাজার ৮শ’৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ পরিষদের নেতা সন্তোষিত চাকমা   (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫শ’৬৫ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে  ক্যউচিং মারমা  (তালা) প্রতীক নিয়ে ১৬ হাজার ২শ’৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.আসাদ উল্লাহ (বই) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪শ’১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণী এিপুরা (কলস) প্রতীক নিয়ে ১৭ হাজার ৪শ’৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপু এিপুরা  (ফুটবল) প্রতীক নিয়ে ১১ হাজার ৬শ’৭৭ ভোট পেয়েছেন।
পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপ এর  চন্দ্র দেব চাকমা  (কাপপিরিচ) প্রতীক নিয়ে ২৪ হাজার ৮শ’৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঞ্চলিক সংগঠন  গণতান্ত্রিক সমর্থিত প্রার্থী মিটন চাকমা চেয়ারম্যান  পদে (আনারস)  প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৩শ’৫৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে  সৈকত চাকমা (টিউবওয়েল) প্রতীক নিয়ে ২৪ হাজার  ১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিরণ এিপুরা (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩শ’১৮ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মনিতা এিপুরা  (ফুটবল) প্রতীক নিয়ে ২১ হাজার ২শ’৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী সুজাতা চাকমা (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৭শ’৪৭ ভোট।

দীঘিনালা  উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা চেয়ারম্যান পদে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৩৩ হাজার ২শ.১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের  সভাপতি বর্তমান চেয়ারম্যান মো.কাশেম  (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৬শ.৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা (চশমা) প্রতীক নিয়ে ৩২ হাজার ৪শ’৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান  মোস্তফা কামাল মিন্টু (টিউবওয়েল)  প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪শ’ ৫২ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান ( কলস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা মহিলা যুব লীগের সাধারন সম্পাদক বিলকিছ বেগম  (প্রজাপতি) প্রতীক নিয়ে ২৫ হাজার ৬শ’৬৩ ভোট পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit