স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হয়ে ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে চেলসি। জিতেছে শেষ পাঁচ ম্যাচও। তবে কোন শিরোপা জিততে পারেনি বিলিয়ন ডলার মূল্যের ক্লাবটি। যার কারণে পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসি ছেড়েছেন পচেত্তিনো। চেলসি তাদের বিবৃতিতে জানায়, ‘চেলসি নিশ্চিত করছে, ক্লাব এবং মাউরিসিও পচেত্তিনো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছিন্ন হয়েছে।’

এক মৌসুমের বেশি টিকতে পারেননি আন্দ্রে ভিলাস বোয়াস, রবার্তো ডি মাত্তেও এবং অভিজ্ঞ স্প্যানিশ কোচ রাফা বেনিতেজও। জোসে মরিনহো দ্বিতীয়বারের মতো চেলসির দায়িত্ব নিয়েও বেশিদিন টিকতে পারেননি। ২০১৩-১৫ মৌসুম কোচিং করানোর পর তিনিও ছাঁটাই হন দলকে ভালো অবস্থায় না নিতে পেরে।

মাঝে অ্যান্তনিও কন্তে, মাউরিজিও সারি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও ছিলেন চেলসির দায়িত্বে। ২০১৯ সালে নতুন মালিক পায় চেলসি। আমেরিকান ব্যবসায়ী টড বোয়েলি মালিক হওয়ার পরও সেই কোচ ছাঁটাইয়ের পরমপরা বদলায়নি চেলসির। জার্মান কোচ টমাস টুখেল এসে অবশ্য দারুণ সাফল্য এনে দিয়েছিলেন ক্লাবকে। তার অধীনে চেলসি দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে। এছাড়াও সুপার কাপও জেতে চেলসি। তবে ২০২২ সালের মৌসুমটা ভালো শুরু এনে দিতে পারেননি টুখেল। যার কারণে হঠাৎ তাকে বরখাস্ত করা হয়।
কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১৪