শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
বন্যার ধ্বংসযজ্ঞের পর নেপাল পুনর্গঠনে প্রয়োজন অন্তত ৪ থেকে ৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশির কফি কি লিভারের স্বাস্থ্য রক্ষা করে? আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমবে: আশা প্রতিমন্ত্রীর নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একসঙ্গে খাবার খাওয়া কেন মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী?

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মন্তব্যের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীন ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার, অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে।

মঙ্গলবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারির সঙ্গে আলোচনায় ওয়াং ই এ মন্তব্য করেন।

ওয়াং বলেন, ইরান অসাধারণ নেতাদের হারিয়েছে এবং চীন ভালো বন্ধু ও অংশীদারদের হারিয়েছে।

রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই কঠিন সময়ে চীন দৃঢ়ভাবে ইরানি বন্ধুদের পাশে রয়েছে।

আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় রবিবার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।

অনুষ্ঠান শেষে সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি–আব্দোল্লাহিয়ানসহ তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। মাঝ আকাশে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। পরে সবার মৃতদেহ উদ্ধার করা হয়। সূত্র : আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit