শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

পুতিনের পরোয়ানায় সমর্থন নেতানিয়াহুর বেলায় হুমকি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  আন্তর্জাতিক আদালতের প্রধান কৌঁসুলি আইসিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এটা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত–নির্বিশেষে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করবেন।

এর আগে গত বছরের মেতে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।  সে সময় যুক্তরাষ্ট্র আইসিসির রায়কে স্বাগত জানিয়েছিল।

মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিঙ্কেন বলেন, অত্যন্ত একরোখা এ সিদ্ধান্তের’ বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর।

যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে, তখনই এমন মন্তব্য করলেন ব্লিঙ্কেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটির বিষয়ে শিগগিরই ভোটাভুটি হতে পারে।

গত সোমবার আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন নেতা ইয়াহিয়া সিনওয়ার, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেইফ এবং সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করেন তিনি।।

এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। তবে এর আগে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতার পরোয়ানাসহ আদালতটির বিভিন্ন বিচার কার্যক্রমকে সমর্থন জানিয়েছিল ওয়াশিংটন।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit