শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

যার বাবা থাকে না, তার কেউ থাকে না

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবা হত্যার বিচার দাবি করেছেন। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবার হত্যাকারীদের বিচার নিজ চোখে দেখে যাওয়ার দাবি করেন তিনি।

তিনি বলেন, যার বাবা থাকে না তার কেউ থাকে না। বাবা হত্যার বিচার স্বচক্ষে দেখে যেতে চাই। যারা মেরেছে প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। 

ডরিন বলেন, আমার বাবাকে পাঁচজন হত্যা করেছে; যার মধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এমনটা শুনেছি। তবে কাউকে আমি চিনি না। আমি ডিবির হারুন আঙ্কেলকে বলেছি, যেন আমার বাবার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে সহযোগিতা প্রত্যাশা করেছেন। 

এমপি আজিমের মেয়ে বলেন, আমি প্রধানমন্ত্রীর মেয়ের মতো এবং প্রধানমন্ত্রী আমার মায়ের মতো। প্রতিটি সন্তান জানে, বাবা হারানো কতটা কষ্টের। যার বাবা থাকে না, তার কেউ থাকে না, সে এতিম হয়ে যায়। 

বাবার সঙ্গে সর্বশেষ কী কথা হয়েছে- তা জানিয়ে মেয়েটি বলেন, ‘আমি ইন্ডিয়াতে যাচ্ছি, কয়েকদিনের মধ্যে ফিরে আসবো।’ 

জানা গেছে, মুমতারিন ফেরদৌস ডরিন ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে তৃতীয় বর্ষে পড়ছেন।

 

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit