সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নিজ উপজেলায় ভোট দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : দ্বিতীয় ধাপে মঙ্গলবার দিনাজপুরের ৪টি উপজেলায় নির্বাচন শুরু হয়েছে। সকাল ৮টায়  উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

সকাল ৯টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় মন্ত্রী বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এটি দলীয় প্রতীকে নির্বাচন নয়। আমরা চাই স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে।

জেলা নির্বাচন কর্মকতা কামরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার ৪টি উপজেলা বিরল, বোচাগঞ্জ ,কাহারোল ও বীরগঞ্জে ভোট হচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ৪টি উপজেলায় ৩০৫টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। অবাধ নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত  ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার সদস্যদের টহল দিচ্ছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করছে।

জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। উল্লেখ্য, ৪টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ১২ জন। 

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit