বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

পুত্র সন্তানের মা হলেন ইয়ামি, জানালেন নাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী ইয়ামি গৌতম তার মা হওয়ার খবর জানিয়েছেন। তিন বছর আগে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দুজনেই জানিয়েছেন সন্তান আগমনের খবর। জানিয়েছেন তাদের সন্তানের নাম। 

ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামি লেখেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র বেদাবিদের জন্মের খবর। অক্ষয় তৃতীয়ার দিন সে আমাদের জীবনে এসেছে। আপনারা সকলে ওকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিন। আমাদের সন্তানের জন্য প্রার্থনা করবেন। গত ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ৩৫ বছর বয়সি এই অভিনেত্রী। ইয়ামি ও পরিচালক আদিত্য ধর দম্পতির এটি প্রথম সন্তান।

গত ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ইয়ামি গৌতম। ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইয়ামি অভিনীত সিনেমা ‘আর্টিকেল ৩৭০’। আদিত্য জামবল পরিচালিত সিনেমাটির প্রযোজক ছিলেন ইয়ামির স্বামী আদিত্য। সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে ইয়ামি জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশনধর্মী সিনেমাটির শুটিং করেছিলেন তিনি।

‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা পরিচালনা করেন আদিত্য ধর। এ সিনেমার সেটে ইয়ামি ও আদিত্য ধরের প্রেমের সম্পর্কের শুরু। এরপর ২০২১ সালের জুনে বিয়ে করেন তারা। বলিউডের বিয়ে মানেই জাঁকজমক, কাপড়, খাবার, ছবি, ভিডিও—সবখানে এলাহিকাণ্ড। আর সেখানে সাদামাটা ভাবে মায়ের শাড়িতে বিয়ে করেছিলেন ইয়ামি। এ জন্য সে সময়ে নেটিজেনদের প্রশংসা পেয়েছিলেন এই বলিউডের নায়িকা।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit