রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

পুলিশে বিশেষ অভিযান বন্দরবাজার এলাকায় ৪/৫টি অবৈধস্ট্যান্ড উচ্ছেদ হবে কি? 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে এসএমপি’র ট্রাফিক বিভাগ দু’দিনের বিশেষ অভিযানে নেমেছে। এতে নগরবাসী মনে করছেন, নগরীর ভিতরে বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ যানবাহন এবং অনুমোদনহীন অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করা হবে। প্রথম দিন গতকাল ২০ মে সোমবার থেকে লাইসেন্স কাগজপত্র বিহীন, রোড পারমিট ছাড়া যানবাহনের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে। এ অভিযানে নগরীতে অবৈধ পার্কিং স্ট্যান্ড বিষয়টি ছিল।

সোমবার বেলা পৌণে ৫টার দিকে দেখা গেলো সুরমা মার্কেট পয়েন্টে, কোতোয়ালী মডেল থানাধিন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির গেইটের সামনে, নগর ভবনের গেইটের সামনে, মধুবন সুপার মার্কেটের সামনে অবৈধ অটোরিক্সা (সিএনজি) স্ট্যন্ডে প্রতিদিনের মত রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করছে। সেদিকে কি পুলিশের বিশেষ নজর ছিল না। কাগুজে-কলমে এই নির্দেশ কি সীমাবদ্ধ থাকবে, না-কি এরই প্রতিফলন ঘটবে। সেটাই দেখার বিষয়।

মাত্র আধা কিলোমিটারের চেয়ে কম দূরত্বে বন্দরবাজার এলাকা জুড়ে অবৈধ অটোরিক্সা (সিএনজি) ৪/৫ স্ট্যান্ড গড়ে উঠেছে। প্রশাসনের নাকে ডগায় এইসব স্ট্যান্ড বছরের বছর জুড়ে বহাল তবিয়তে থাকছে কি করে। এগুলো স্ট্যান্ড পুলিশের দু’দিনের বিশেষ অভিযানে কি উচ্ছেদ হওয়া সম্ভব। এগুলো সময়মত উচ্ছেদ না করলে নগরীর বিভিন্ন রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে না। নগরবাসীর সচেতন মহল আশা করছেন এসএমপি’র পুলিশ বিভাগ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নজরে নিবেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit