রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সৌদি বাদশাহর ফুসফুসে প্রদাহ, জাপান সফর স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান ফুসফুসের প্রদাহে ভুগছেন। রোববার সৌদি আরবের আল সালাম প্রাসাদের ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষায় তার এই অসুখ ধরা পড়েছে। বাদশাহ সালমানকে জেদ্দায় আল সালাম প্রাসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে। 

বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতা কেন্দ্র করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এ তথ্য জানিয়েছেন।

২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন সালমান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বশেষ গত এপ্রিলে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জাপান সফরে যাওয়ার কথা ছিল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ সফরসূচি নির্ধারণ করা হয়েছিল। সফরে জাপানের সম্রাট নারুহিতো এবং প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক হওয়ার কথা ছিল।

টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, সৌদি আরব জাপান সরকারকে জানিয়েছে, সৌদি বাদশাহর শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে। ২০ তারিখ থেকে এ সফর শুরু হওয়ার কথা ছিল।

জাপানে অবস্থিত সৌদি দূতাবাসের কাছে যুবরাজের সফর বাতিলের ব্যাপারে বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit