রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

একজন ভালো বন্ধু হারিয়ে শোকাহত চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে শোকে মুহ্যমান গোটা বিশ্ব। বিভিন্ন দেশের পক্ষ  থেকে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্বনেতারা। চীনও এর ব্যতিক্রম করেনি। 

মন্ত্রণালয় জানায়, শি বলেন, রাইসি ইরানের শান্তি ও স্থিতিশীলতায় ব্যাপক অবদান রেখেছেন এবং চীন-ইরান কৌশলগত অংশীদারিত্ব সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

চীন জানায়, তার দুর্ভাগ্যজনক মৃত্যু ইরানি জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীন একজন ভালো বন্ধুকে হারাল। চীন সরকার ও চীনের জনগণ এই দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে লালন করে। চীন এই অংশীদারিত্ব আরও গভীর ও বিকাশ অব্যাহত রাখবে। চীন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে প্রয়োজনীয় সব উপায়ে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। 

এদিকে রাইসির এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। রাইসির জন্য প্রার্থনা করে তিনি বলেছেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও মরহুমের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তাদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit