আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের সম্মানে পাকিস্তান একদিনের শোক পালন করবে। ভ্রাতৃপ্রতিম ইরানের সাথে সংহতি জানাতে পাকিস্তান তার পতাকা অর্ধনমিত করবে।
ইরানকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘এক মাসেরও কম আগে এক ঐতিহাসিক সফরে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে আমন্ত্রণ জানিয়ে পাকিস্তান আনন্দ পেয়েছিল। তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন।’
কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৫:০৮