রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

‘বড় ভাই’ রাইসির মৃত্যুতে শোক জানিয়ে যা বলছে হিজবুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইব্রাহিম রাইসিকে ‘বড় ভাই’ আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও ইরানি জনগণের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছে গোষ্ঠীটি। 

গতকাল আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি। এরপর সেখান থেকে হেলিকপ্টার যোগে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে আসছিলেন তিনি।

তার সঙ্গে ওই একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান। এছাড়া আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা একই হেলিকপ্টারে রাইসির সফর সঙ্গী হয়েছিলেন।

পরে দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে উদ্ধার অভিযানও সমাপ্ত করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোমবার বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর এর মাধ্যমে উদ্ধার অভিযানও শেষ হয়েছে।

রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তল্লাশি অভিযান শেষ হয়েছে।’

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit