রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

শিরোপা হারিয়ে কান্নায় ভাসলেন আর্সেনালের প্লেয়াররা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের মৌসুমের শুরুর দিকে লিগে বেশ আধিপত্য দেখিয়েছে আর্সেনাল। ১৫ ম্যাচ ডে শেষে তারা (৩৬ পয়েন্ট) দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে এগিয়েছিল ২ পয়েন্টে, তখন টেবিলের চার নম্বরে ছিল ম্যানচেস্টার সিটি। এরপর আরও বহুবার লিগ টেবিলের শীর্ষস্থান কব্জা করতে পেরেছে আর্সেনাল। এমনকি ২৮ ম্যাচ ডে শেষেও নম্বর ওয়ান ছিল তারা। তখন লিভারপুল দুইয়ে ও ম্যানচেস্টার সিটি ছিল তিনে। সেখান থেকে কী হয়ে গেল!


No description available.
আর্টেটা ও রিস। ছবি: সংগৃহীত

টানা দুইটা মৌসুম কাছে গিয়েও শিরোপা জিততে পারল না আর্সেনাল। এরপর দলটির খেলোয়াড়রা চোখের পানি ধরে রাখবেন কীভাবে! না, পারেননি। এভারটনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরও ম্যানসিটি-ওয়েস্ট হ্যামের ম্যাচের স্কোর দেখে চোখের জলে ভেসেছেন কাই হ্যাভার্টজরা।

অনেক পরে সংবিৎ ফিরে পাওয়ার পর টিএনটি স্পোর্টসের সঙ্গে জার্মান ফুটবলার বলেন, ‘ফুটবলে মাঝেমাঝে কিছু জিনিস মেনে নেয়া যায় না, কিন্তু আমাদের মানতেই হয়। খুব কষ্ট হচ্ছে। পরের বার হয়তো (সমর্থকদের শিরোপা) দিতে পারব।’আর্টেটা ও ডেকলাইন রিস ছিলেন বিমর্ষ। ভেঙে পড়েছিলেন অনেকে, অন্যদের অবস্থাও তখন একই। এভারটনের খেলোয়াড়রা এসে তাদের অনেককে সান্ত্বনা দেন।

 

শিরোপা ও আর্সেনালের মধ্যে যে দেয়াল, এবার সেটা তৈরি হয়েছিল অ্যাস্টন ভিলা ম্যাচে। ১৪ এপ্রিলের ওই ম্যাচে না হারলে আজ ১ পয়েন্ট বেশি নিয়ে লিগ জিতত লন্ডনের ক্লাবটি। ওই ম্যাচের পর ৬ ম্যাচ থেকে ১৮ পয়েন্টেই তুলেছে তারা, তবুও লক্ষ্যে পৌঁছানো যায়নি। ২০০৩-০৪ মৌসুমে শেষবার লিগ জেতা ক্লাবটির অপেক্ষা বাড়িয়ে টানা চতুর্থ শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit